Published : 24 Aug 2025, 04:57 PM
চাঁদাবাজি, হুমকি, ভয়ভীতি দেখানোসহ যেকোনো ধরনের অপরাধের তথ্য অ্যাপের মাধ্যমে পুলিশকে জানাতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
রোববার সিএমপির ফেইসবুক পাতায় এক পোস্টে এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি ‘মিথ্যা পরিচয় ব্যবহার করে' বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সংগঠন বা ব্যক্তিপর্যায়ে প্রকাশ্যে বা গোপনে চাঁদা দাবি, হুমকি, ভয়-ভীতি দেখানো হচ্ছে। এ ধরনের তথ্য ‘হ্যালো সিএমপি’তে দেওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ।
সিএমপি বলছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।