১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে কয়েক জন যুবকের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়েছে।

চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2026, 12:56 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

চট্টগ্রামের সাগরিকা এলাকায় ছুরিকাঘাতে প্রাণ গেছে এক যুবকের।

নগরীর পাহাড়তলী সাগরিকা বিটাক এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম আকাশ দাশ (২৫), তিনি বিটাক এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। 

নগর পুলিশের সহকারী কমিশনার রুহুল আমিন লাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, কয়েকজন যুবকের সাথে আকাশের কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়েছে।” 

ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে শনাক্ত করার কথা জানিয়ে তিনি বলেন, “রাতেই তারা পালিয়ে গেছে। তাদের ধরতে পুলিশ কাজ করছে। এরপর জানা যাবে—কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে।” 

স্থানীয়রা বলছেন, আকাশের পরিচিত এক যুবকের সঙ্গে কয়েকজনের মধ্যে ঝামেলা হয়, তখন আকাশ বিষয়টি নিয়ে মীমাংসা করার চেষ্টা করেন। এসময় তাকে ছুরিকাঘাত করা হয়।