পতেঙ্গা থানায় হামলার মামলায় গ্রেপ্তার ১
বৃহস্পতিবার নগরীর পতেঙ্গা এলাকা থেকে ৩৭ বছর বয়সী মাসুদ করিকে গ্রেপ্তার করা হয়।
সরকার পতনের দিন চট্টগ্রামের পতেঙ্গা থানায় হামলা ও অগ্নিসংযোগের মামলায় একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
পতেঙ্গা থানার ওসি মাহফুজুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার নগরীর পতেঙ্গা এলাকা থেকে ৩৭ বছর বয়সী মাসুদ করিকে গ্রেপ্তার করা হয়।
করিম দক্ষিণ পতেঙ্গার ফুলছড়ি পাড়ার বাসিন্দা।
ওসি মাহফুজুর বলেন, “গত ৫ অগাস্ট পতেঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ইন্ধন দাতাদের মধ্যে অন্যতম ছিলেন মাসুদ।“
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেছেন, মাসুদের বিরুদ্ধে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় চাঁদাবাজি, জয়গা-জমি দখল, শ্রমিক মরধরসহ বিভিন্ন অপরাধ করার অভিযোগ আছে।
সরকার পতনের দিন বিকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের মত চট্টগ্রামেও থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে।
কোতোয়ালী, পাহাড়তলী, পতেঙ্গা, ইপিজেড থানায় আগুন দেওয়া হয়। লুটপাট হয়েছে অস্ত্রাগার ও মালখানাও।
কোতোয়ালী, পাহাড়তলী থানা ভবনের অবকাঠামো ছাড়া অবশিষ্ট আর কিছুই নেই। এছাড়া পতেঙ্গা ও ইপিজেড থানা একেবারেই ব্যবহারের অনুপোযোগী হয়ে দাঁড়িয়েছে।
পতেঙ্গা থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গত ২৪ অগাস্ট অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ হাজার জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
বিশেষ ক্ষমতা ও দণ্ডবিধির কয়েকটি ধারায় করা এ মামলাটি করা হয়।
