১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে নৌবাহিনীর স্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

নৌবাহিনীর বিভিন্ন গবেষণা, শিল্প ও সামরিক স্থাপনা ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ও করেন তিনি।

চট্টগ্রামে নৌবাহিনীর স্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
চট্টগ্রামে বৃহস্পতিবার নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম। ছবি: আইএসপিআর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2026, 08:39 PM

Updated : 11 Sep 2026, 03:23 PM

চট্টগ্রামে নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম।

বৃহস্পতিবার নৌবাহিনীর বিভিন্ন গবেষণা, শিল্প ও সামরিক স্থাপনা তিনি ঘুরে দেখেন বলেন আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে।

নৌবাহিনীর ঘাঁটি বানৌজা ঈসা খানে আইএফএফ সেন্টার, সেন্টার ফর নেভাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানেন শামছুল ইসলাম। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এছাড়া কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড এবং ওয়েস্টার্ন মেরিন লিমিটেড পরিদর্শন করেন প্রতিরক্ষা উপদেষ্টা।

এসময় প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সক্ষমতা, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয় তাকে।