১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

ভিডিওতে দেখা যায়, জিআরও শাহিন ভুঁইয়া তার অফিস কক্ষে বসে আছেন। এ সময় তার সামনে বসা একজন আইনজীবী তাকে তিনটি নোট দেন।

টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার
এসআই শাহিন ভুঁইয়ার টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2025, 11:01 AM

Updated : 26 Aug 2026, 01:38 PM

চট্টগ্রাম আদালতের সাধারণ নিবন্ধন শাখায় কর্মরত এক পুলিশ সদস্যের টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে।

শাহিন ভুঁইয়া নামের এই পুলিশ উপ পরিদর্শক (এসআই) চট্টগ্রাম আদালতের নারী ও শিশু শাখায় সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হিসেবে কর্মরত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জিআরও শাহিন ভুঁইয়া তার অফিস কক্ষে বসে আছেন। এ সময় তার সামনে বসা একজন আইনজীবী তাকে তিনটি নোট দেন। সেগুলো তিনি নেন। 

তৃতীয় কোনো ব্যক্তি মোবাইলে ভিডিওটি ধারণ করেন। তবে ভিডিওটি কখন ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। 

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপির).অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মাহমুদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এসআইকে প্রত্যাহার করা হয়েছ। তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।"

এর আগে 'অস্ত্র ও গোলাবারুদ ছাড়া পুলিশ সদস্যদের ডিউটিতে না যাওয়ার' নির্দেশনা সংক্রান্ত সিএমপি কমিশনারের বেতার বার্তা 'ফাঁসের' অভিযোগে ১৭ আগস্ট রাতে খুলশী থানার ওয়ারলেস অপারেটর অমি দাশকে গ্রেপ্তার করা হয়।

পরে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়। সেই মামলায় তাকে তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত।