১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে অলিপুত্রের আসনে প্রার্থী দেয়নি জামায়াত-এনসিপি

এ আসন থেকে জামায়াতের শাহাদাত হোসেন ও এনসিপির মুহাম্মদ হাসান আলী মনোয়নন ফরম সংগ্রহ করেছিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 12:15 AM

Updated : 26 Aug 2026, 05:26 PM

চট্টগ্রাম-১৪ আসনে এলডিপি প্রার্থীর বিপরীতে মনোয়নপত্র জমা দেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির প্রার্থী।

সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে এ আসনটিতে নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়া উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত আসনটিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলডিপি সভাপতি অলি আহমদের ছেলে ওমর ফারুক।

জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন আট দলের সঙ্গে এলডিপি ও এনসিপি যুক্ত হওয়ার ঘোষণার পরের দিন এ আসনে জামায়াত ও এনসিপির দুই প্রার্থী মনোনয়নপত্র দেননি। 

এলডিপি সভাপতি অলি আহমদ এ আসন থেকে বিএনপির হয়ে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপি সরকারের আমলে তিনি যোগাযোগ মন্ত্রীও ছিলেন।

পরবর্তী সময়ে তিনি বিএনপি থেকে বের হয়ে এলডিপি গঠন করেন এবং ২০০৮ সালেও এ আসনে জয় পান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে এলডিপি থেকে মনোনয়নপত্র নিয়েছেন তার ছেলে ওমর ফারুক।

এদিকে এ আসন থেকে জামায়াত ইসলামীর হয়ে মনোয়নপত্র সংগ্রহ করেছিলেন মো. শাহাদাত হোসেন ও এনসিপির মুহাম্মদ হাসান আলী।

রোববার জাতীয় প্রেস ক্লাবে ‘জরুরি’ সংবাদ সম্মেলনে এসে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান তাদের নেতৃত্বাধীন আট দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) যোগ দেওয়ার কথা জানান।

তবে এলডিপি ও এনসিপিকে কতটি আসন দেওয়া হবে, সে বিষয়ে জোটের তরফে এখনো কিছু জানানো হয়নি। 

এনসিপি ও এলডিপি জামায়াতের জোটেশফিকুর