২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকের নিচে মোটরসাইকেল, মামা ও ২ ভাগনে নিহত

নিহত তিনজনই মোটরসাইকেলে ছিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2025, 08:15 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনজনের প্রাণ গেছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পদুয়া শিকদার দীঘির পাড়ে এ ঘটনা ঘটে বলে লোহাগাড়া থানার এসআই জহিরুল ইসলাম জানিয়েছেন।

নিহতরা হলেন- মামুন, তার ছোটভাই হুমায়ুন ও তাদের মামা মনির হোসেন। তিনজনই মোটরসাইকেলে ছিলেন।

মামুন ও হুমায়ুন সাতকানিয়ার মৌলভী পাড়ার সিদ্দিক আহমেদের ছেলে। আর মনিরের বাড়ি সাতকানিয়ার করাইয়া নগরে।

লোহাগাড়া থানার এসআই জহিরুল ইসলাম বলেন, “কক্সবাজারমুখী মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলে দুজন মারা যায়। অপরজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত্যু হয়।”