১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পটিয়া থানায় নতুন ওসি

চন্দনাইশ থানার ওসি মো. নুরুজ্জামানকে পটিয়া থানার ওসি হিসেবে বদলি করা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 08:25 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কর্মীদের আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহারের পাঁচ দিনের মাথায় নতুন ওসি দেওয়া হয়েছে। 

সোমবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু স্বাক্ষরিত এক আদেশে চন্দনাইশ থানার ওসি মো. নুরুজ্জামানকে পটিয়া থানার ওসি হিসেবে বদলি করা করা হয়। 

চন্দনাইশ থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ারকে। 

গত মঙ্গলবার রাতে ছাত্রলীগের এক নেতাকে আটকের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের লাঠিপেটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা আহত হলে বুধবার সকাল থেকে পটিয়া থানা ঘেরাও এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়।আন্দোলনকারীরা পটিয়া থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানান।  

আন্দোলনের মুখে ওইদিন রাতে পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়। এরপর সোমবার নতুন ওসি দেওয়া হল।