১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাথরুমে পড়ে পা ভেঙ্গেছে চট্টগ্রামের এসপির, হেলিকপ্টারে নেওয়া হল ঢাকায়

উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার অর্থপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 02:58 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

বাসার বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান। 

সোমবার নগরীর সিআরবি এলাকায় সরকারি বাসভবনে এ ঘটনা ঘটে। দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। 

রাজধানীতে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করার তথ্য দিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সিরাজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকালে বাসার বাথরুমে পড়ে গিয়ে পায়ে মারাত্মক আঘাত পান এসপি। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, দুপুরে হেলিকপ্টারে করে এসপিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি জাতীয় অর্থপেডিক হাসপাতালে ভর্তি আছেন।