Published : 05 Jun 2026, 06:59 PM
বিশ্ব পরিবেশ দিবসের সকালে চট্টগ্রাম নগরীতে হয়ে গেল ১২ দেশের ১ হাজার ১৮২ জনের অংশগ্রহণে ১০ কিলোমিটার পথের দৌড় প্রতিযোগিতা।
নগরীর সিআরবি শিরীষতলা থেকে শুক্রবার ভোর পৌনে ৬টায় দৌড় শুরু হয়; এর আগেই সেখানে হাজির হন প্রতিযোগীরা।
‘স্যাম বন্ড–সিআর টেনকে ২০২৬’ শিরোনামে পঞ্চমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করে ‘চট্টলা রানার্স’।

এবারের আয়োজনে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। ক্রীড়ার পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়াও ছিল এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য।
প্রতিযোগিতায় ওপেন (মেইন) ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন- আসাদুর রহমান মহসিন (প্রথম), নূর-এ-আলম (দ্বিতীয়), মোহাম্মদ ইফতি (তৃতীয়), মাহফুজুর রহমান (চতুর্থ) এবং শাখাওয়াত হোসেন (পঞ্চম)।
নারী ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন- ডা. নওরিন জাহান, জারা, আয়শা আক্তার জুলি, সারা বিন তাহুরা এবং ভিলো তুগাডা।
জেনারেশন নেক্সট (১৪–১৮ বছর) ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন- মাহফুজুর রহমান তুরাব, আকিফ আবেদ আকিল এবং মো. ফেরদৌস আমিন।
এ ছাড়া আরো তিনটি বয়সভিত্তিক ক্যাটাগরিতে প্রথম হয়েছেন সুব্রত পাল, মো. ইনামুল হক এবং সঞ্জীব কুমার ঘোষ। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ দিদারুল, মো. মুসা খান এবং মো. ফরিদ আহমেদ। তৃতীয় হয়েছেন আবু মো. জুলফিকার আজাদ, রতন কান্তি বড়ুয়া ও মো. আসলাম পারভেজ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, সামুদা স্পেক-কেম লিমিটেডের চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাশ, কোম্পানির হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং এ কে এম মাহমুদুল হাসান, এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের হেড অব অপারেশনস বিনোদ সিং, হেড অব করপোরেট রাম প্রসাদ সুশীল ও রঞ্জন কুমার দাস, সামুদা স্পেক-কেম লিমিটেড ব্র্যান্ড ম্যানেজার ইমতিয়াজ ইবনে ইমাম, এভারেস্টজয়ী পর্বতারোহী বাবর আলী ও ভার্টিক্যাল ড্রিমার্সের সভাপতি ফরহান জামান।
চট্টলা রানার্সের উপদেষ্টাদের মধ্যে ছিলেন প্রদীপ কুমার দেব, রাজীব ঘোষ, ইনামুল হক, কাজী আরিফুল ইসলাম, কেসি বিকাশ, জহির উদ্দিন ও জসিম উদ্দিনসহ অনেকে।
এবারের আয়োজনের টাইটেল স্পনসর ছিল স্যাম বন্ড (সামুদা স্পেক-কেম লিমিটেড)। সহযোগিতা করেছে বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।