১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পটিয়ায় খাল থেকে ভাসমান লাশ উদ্ধার

আনুমানিক ৪৫ বছর বয়সি ব্যক্তির লাশটি জোয়ারের পানিতে খালে ভেসে এসেছে বলে ধারণা পুলিশের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2026, 07:15 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

চট্টগ্রামের পটিয়া উপজেলায় খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ঠেগরপুনি বৌদ্ধবিহার সংলগ্ন খাল থেকে নাম না জানা ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। 

আনুমানিক ৪৫ বছর বয়সি ব্যক্তির লাশটি জোয়ারের পানিতে খালে ভেসে এসেছে বলে মনে করছে পুলিশ। 

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। কয়েকদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, ওই ব্যক্তির পরিচয় শনাক্তে আঙ্গুলের ছাপ সংগ্রহের জন্য সিআইডি ও পিবিআইকে বলা হয়েছে।