১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে আরো একজন কোভিড রোগী শনাক্ত

এর আগে মঙ্গলবার চট্টগ্রামে তিনজনের শরীরে কোভিড শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য বিভাগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2025, 12:45 PM

Updated : 26 Aug 2026, 01:10 PM

চট্টগ্রামে আরো একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। 

বুধবার দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন। 

নগরীর একটি বেসরকারি ডায়গনস্টিক সেন্টারে ২৭ বছর বয়সী ওই পুরুষের করোনাভাইরাস শনাক্ত হয়। 

এর আগে মঙ্গলবার চট্টগ্রামে তিনজনের শরীরে কোভিড শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য বিভাগ। 

বুধবার পর্যন্ত জেলায় যে চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, তাদের মধ্যে তিনজনই নগরীর বাসিন্দা। অন্যজন মিরসরাই উপজেলার জোরারগঞ্জে থাকেন। 

আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী। 

এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভিড় এড়িয়ে চলা, মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। 

সিভিল সার্জন জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে কোভিডের জন্য ডেডিকেটেড হাসপাতাল ঠিক করা হয়েছে।