১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চলন্ত ট্রাকে ঢলে পড়লেন চালক, ধাক্কায় আহত কারের ৩ যাত্রী

ট্রাকটি জব্দ করা হলেও প্রাইভেট কারের মালিক মামলা করেননি, বলেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 03:16 PM

Updated : 01 Sep 2026, 09:05 PM

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রাকে স্ট্রোক করে চালকের মৃত্যুর পর ট্রাকটির ধাক্কায় প্রাইভেট কারের তিন যাত্রী আহত হয়েছেন। 

শনিবার দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

মারা যাওয়া চালকের নাম মো. আবদুল মান্নান (৬০)। তিনি কুমিল্লার দাউদকান্দি এলাকার বাসিন্দা।

বার আউলিয়া হাইওয়ে পুলিশের ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, ট্রাকে চলন্ত অবস্থায় নিজের আসনে ঢলে পড়েন চালক মান্নান। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একেটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। কারে থাকা তিন যাত্রী এতে সামান্য আহত হয়েছেন। 

ওসি খোকন জানান, ওই চালকের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ট্রাকটি জব্দ করা হলেও প্রাইভেট কারের মালিক মামলা করেননি।