১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ছুরি মেরে যুবক খুন

“পিন্টুর সঙ্গে তার বন্ধু দেলুর বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2025, 01:11 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

চট্টগ্রামের হিলভিউ এলাকায় বন্ধুর সঙ্গে বিরোধের জেরে এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে। 

নিহত মো. পিন্টু (২৭) পেশায় থাই অ্যালমুনিয়াম মিস্ত্রি। নগরীর বায়েজিদ বোস্তামী থানার নবীনগর কলোনীতে তিনি থাকতেন। 

শনিবার রাতে গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। 

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পিন্টুর সঙ্গে তার বন্ধু দেলুর বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। হিলভিউ মসজিদ এলাকায় দেলু ও তার বন্ধুরা পিন্টুকে ছুরিকাঘাত করে। 

“আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন পিন্টুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা হাসপাতাল থেকে লাশ হেফাজতে নিয়েছি।”

ওসি বলেন, “হত্যাকাণ্ডের ঘটনায় এখনও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি। আমরা সবকিছু তদন্ত করে দেখছি।”