১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

“খবর পেয়ে আমরা ছেলেকে আটক করেছি; তাকে এখনো জিজ্ঞাসাবাদের সুযোগ হয়নি।”

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন
স্বপন ও কল্পনা

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2026, 05:19 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছেলের ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ। 

শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন ৬৫ বছর বয়সি স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তার স্ত্রী ৫৫ বছর বয়সি কল্পনা দাশ। তাদের ছেলে রমি দাশ গুপ্তকে আটক করেছে পুলিশ। 

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছেলের ছুরিকাঘাতে মা-বাবা খুন হয়েছেন। খবর পেয়ে আমরা ছেলেকে আটক করেছি। তাকে এখনো জিজ্ঞাসাবাদের সুযোগ হয়নি। 

“কেন মা-বাবাকে খুন করেছে সেটা জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত জানাতে পারব।”

পুলিশ কর্মকর্তা মাহমুদুল বলেন, দুজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।