২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শেষ হল সৌরভ দাশের একক আলোকচিত্র প্রদর্শনী

‘করোনাকালের দিনলিপি’, নিঃসঙ্গতা, অনিশ্চয়তা ও মানুষের টিকে থাকার লড়াই ফুটে উঠেছে কিছু ছবিতে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2026, 10:52 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

আলোকচিত্র শিল্পী সৌরভ দাশের তিন দিনের প্রদর্শনী শেষ হয়েছে।

চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট গ্যালারি মিলনায়তনে রোববার প্রদর্শনীর শেষ দিনে অনেক দর্শনার্থী এসেছিলেন প্রর্দশনী দেখতে।

প্রদর্শনীতে আসা চিত্রশিল্পী শতাব্দী সোম পম্পা বলেন, প্রদর্শনীর কোনো কোনো ছবি দর্শককে ফিরিয়ে নেয় পুরোনো দিনের স্মৃতিতে, কোনোটি আবার ভবিষ্যৎ নিয়ে ভাবতে বাধ্য করে। শব্দ নেই, তবু প্রতিটি ছবির ভেতর লুকিয়ে আছে আলাদা আলাদা গল্প। 

তিনি বলেন, ছবিগুলোতে মানুষ ও প্রকৃতি–দুটোই সমান গুরুত্ব পেয়েছে। আলোকচিত্র শিল্পী ক্যামেরার মাধ্যমে সময়, গতি ও অনুভূতিকে এক সুতোয় গেঁথেছেন। 

শুক্রবার শুরু হওয়া এই প্রদর্শনী শুরুতে দুই দিন হওয়ার কথা থাকলেও দর্শনার্থীদের অনুরোধে একদিন বাড়িয়ে রোববার পর্যন্ত করা হয়। 

পেশায় আলোকচিত্র সাংবাদিক সৌরভের মোট ৩৬টি ছবি দিয়ে মিলনায়তন সাজানো হয়। 

ছবিগুলোর মধ্যে বেশ কিছু ছবিতে ‘করোনাকালের দিনলিপি’, নিঃসঙ্গতা, অনিশ্চয়তা ও মানুষের টিকে থাকার লড়াই ফুটে উঠেছে।