১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সীতাকুণ্ডে জাহাজ ভাঙার সময় আগুন, ৮ শ্রমিক দগ্ধ

“জাহাজ কাটার সময় আগুনের স্ফুলিঙ্গ ছুটে পোড়া তেল ও দাহ্য পদার্থে পড়ে আগুন লাগে,” বলছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 08:37 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙার সময় স্ফুলিঙ্গ থেকে লাগা আগুনে আট শ্রমিক দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার উপজেলার ফুলতলা বার আউলিয়া এলাকায় জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম শিল্প পুলিশ-৩ এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় আগুনের স্ফুলিঙ্গ ছুটে ইঞ্জিন রুমের পাশে মাটিতে পড়ে থাকা পোড়া তেল ও দাহ্য পদার্থে পড়ে আগুন লাগে। এতে আট শ্রমিক দগ্ধ হয়েছে।”

তাদের মধ্যে দুজনের শরীরের ২০ থেকে ২৫ শতাংশ পুড়েছে এবং অন্যদের ‘হালকা পুড়েছে’ বলে জানান পুলিশের এ কর্মকর্তা।