২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে গভীর সাগরে ভাসছিল ট্রলার

জেলেদের খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করে ট্রলারটিকে কুতুবদিয়া পৌঁছে দিয়েছে নৌবাহিনী সদস্যরা।

ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে গভীর সাগরে ভাসছিল ট্রলার
মহেশখালী থেকে পশ্চিমে গভীর সাগরে ভাসছিল মাছ ধরা ট্রলারটি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2025, 06:43 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

কক্সবাজারের মহেশখালী উপজেলা থেকে ২৫ নটিক্যাল মাইল পশ্চিমে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ভাসতে থাকা একটি মাছ ধরা ট্রলারকে উদ্ধার করেছে নৌবাহিনী।

মঙ্গলবার যুদ্ধজাহাজ ‘শহীদ ফরিদ’ নিয়মিত টহলের সময় হাবিবা’ নামের ট্রলারটিকে উদ্ধার করে বলে নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর সাগরে ভাসছিল ট্রলারটি। সেখানে থাকা জেলেরা নৌবাহিনীর জাহাজ দেখে ‘বিপদ সংকেত’ প্রদর্শন করেন। পরে নৌবাহিনীর জাহাজ সেখানে যায়।

ভোলার মনপুরা থেকে ট্রলারটি সাগরে মাছ ধরতে গিয়েছিল জানিয়ে নৌবাহিনী বলছে, ট্রলারটিতে খাবার ও বিশুদ্ধ পানি শেষ হয়ে গিয়েছিল। জেলেদের তা সরবরাহ করে ট্রলারটিকে কুতুবদিয়া পৌঁছে দেন নৌবাহিনীর সদস্যরা।