০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ডুবেছে লাইটারেজ জাহাজ

যানটিতে ১২০০ টন ‘বল ক্লে’ ছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2025, 05:22 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘বল ক্লে’ বহনকারী একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। 

নেভাল একাডেমি সংলগ্ন পতেঙ্গা বিচের অদূরে শুক্রবার রাত ৯টার দিকে তলা ফেটে ‘এমভি জায়ান’ নামের লাইটারেজ জাহাজের হ্যাজে পানি প্রবেশ করলে সেটি ডুবে যায়। 

জাহাজে থাকা ১৩ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান বন্দর সচিব মো. ওমর ফারুক জানান। 

তিনি বলেন, “বহির্নোঙর থেকে জাহাজটি সিরামিক তৈরির উপাদান বল ক্লে (কাদামাটি) নিয়ে কর্ণফুলী নদীতে যাচ্ছিল। এতে করে বন্দরে জাহাজ চলাচলে বিঘ্নিত হচ্ছে না।”  

জাহাজটির মালিক কোম্পানি সি ওয়ার্ল্ড শিপিং লিমিটেড। জাহাজে মোট ১২০০ টন ‘বল ক্লে’ ছিল।

কোম্পানি অপারেশনাল এক্সিকিউটিভ মোহাম্মদ খলিল বলেন, “বল ক্লে নিয়ে আসার সময় লাইটারেজটি নেভাল বিচের অদূরে ধাক্কা লেগে তলা ফেটে হ্যাজে পানি প্রবেশ করে আস্তে আস্তে ডুবে যায়।” 

এমিভি জায়ানের ৯০ শতাংশ ডুবে গেছে জানিয়ে বন্দর সচিব ওমর ফারুক বলেন, জাহাজ মালিককে সেটি সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে।