১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১৮ ঘণ্টা পর খুলল বঙ্গবন্ধু টানেল

সোমবার বেলা ১২টার দিকে যানবাহন চলাচলের জন্য টানেলের গেইটগুলো খুলে দেওয়া হয়

১৮ ঘণ্টা পর খুলল বঙ্গবন্ধু টানেল
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটি নদী তলদেশ দিয়ে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম টানেল। ছবি: সুমন বাবু

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 05:12 PM

Updated : 26 Aug 2026, 09:39 AM

ঘুর্ণিঝড়ের বিপদ কাটার পর যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। 

সোমবার বেলা ১২টার দিকে যানবাহন চলাচলের জন্য টানেলের গেইটগুলো খুলে দেওয়া হয় বলে টানেল কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক (টোল অ্যান্ড ট্রাফিক) তানভীর রিফা জানান। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঘূর্ণিঝড়ের কারণে নিরাপত্তার কথা বিবেচনা করে রোববার সন্ধ্যায় টানেলের ফ্লাডগেইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ সকাল ৬টায় খোলার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আরও কয়েক ঘন্টা বেশি সময় বন্ধ রাখা হয়েছিল। 

“ফ্লাড গেইটগুলো খুলতে কিছুটা সময় লাগে। সবগুলো গেইট খোলার পর বেলা ১২টার দিকে টানেল দিয়ে যান চলাচল শুরু হয়েছে।” 

ঘুর্ণিঝড়ে ক্ষতি এড়াতে রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত টানেল বন্ধ রাখা হয়েছিল। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাত থেকে টানা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে তা না খুলে আরও ৬ঘন্টা পর খোলা হয়।