১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামের ভারতীয় হাই কমিশনের কর্মকর্তার লাশ উদ্ধার

পুলিশের ধারণা, ওই কর্মকর্তা সোমবার রাতের কোনো এক সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2026, 06:23 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

চট্টগ্রামের ভারতীয় হাই কমিশনের এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। 

নগরীর খুলশী জাকির হোসেন রোডের ভারতীয় হাই কমিশনের কার্যালয় থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা পুলিশের।

৩৮ বছর বয়সী ওই ব্যক্তির নাম নরেন্দ্র। তিনি সহকারী প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ভারতের চন্ডীগড়ে। 

নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দূতাবাসের পুরাতন ভিসা সেন্টারের দ্বিতীয় তলায় ডেটা এন্ট্রি রুমের বাথরুমের দরজার সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। 

“প্রাথমিকভাবে ধারণা করছি, ওই কর্মকর্তা রাতের কোনো সময়ে বাথরুমে যাওয়ার পথে মারা গেছেন।” 

পুলিশের এ কর্মকর্তা বলেন, যেহেতু বিদেশি নাগরিক, সে হিসেবে আমরা বিভিন্ন প্রক্রিয়া শেষ করে তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।”