০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ‘অভিযানে যাওয়ার পথে’ পুলিশের ওপর হামলার অভিযোগ

“পরিস্থিতি সামাল দিতে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়,” বলেন কর্ণফুলী থানার ওসি।

চট্টগ্রামে ‘অভিযানে যাওয়ার পথে’ পুলিশের ওপর হামলার অভিযোগ
ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2025, 08:39 PM

Updated : 26 Aug 2026, 12:44 PM

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ‘অভিযানে’ যাওয়ার সময় ‘দখলদারদের’ হামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছে পুলিশ। 

পুলিশের ভাষ্য, শনিবার রাতে উপজেলার শিকলবাহা ইউনিয়নের জামালপাড়া এলাকার এ ঘটনায় তাদের এক সদস্য আহত হয়েছেন। 

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমিসহ আমার অফিসাররা মিলে জুলদা এলাকায় বিশেষ অভিযানে যাচ্ছিলাম। 

“আমার গাড়ির সামনে মোটর সাইকেলে পুলিশ সদস্যরা ছিলেন। জামালপাড়া এলাকায় কিছু লোককে টিনের স্থাপনা ভাঙতে দেখে সামনে থাকা পুলিশ কর্মকর্তারা সেখানে দাঁড়ান।”

ওসি বলেন, “এসময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। ইটের আঘাতে মোটর সাইকেলে থাকা শিকলবাহা ফাঁড়ির ইনচার্জ আহত হন।"

পরিস্থিতি সামাল দিতে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার তথ্য দিয়ে ওসি বলেন, “এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।”