১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাহ আমানত থেকে মধ্যপ্রাচ্যের ৬ ফ্লাইট বাতিল

বিমান বাংলাদেশ এয়ারলাইনের মধ্যপ্রাচ্য থেকে তিনটি আসার এবং যাওয়ার একটি ফ্লাইট বাতিল করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2026, 12:08 AM

Updated : 26 Aug 2026, 03:12 PM

ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সংকট বাড়তে থাকলে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ও যাওয়ার আরও ছয়টি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনের মধ্যপ্রাচ্য থেকে তিনটি আসার এবং যাওয়ার একটি ফ্লাইট বাতিল করা হয়। 

এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনের একটি যাওয়ার এবং একটি আসার ফ্লাইট বাতিলের তথ্য দিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তীব্র আকার ধারণ করায় ফ্লাইট চলাচল পুনরায় স্থবির হয়ে পড়েছে।”

যুদ্ধ শুরুর পর এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত ২০ দিনে এ বিমানবন্দরে যাওয়া-আসার মোট ১৫১টি ফ্লাইট বাতিল হয়েছে। 

ইব্রাহীম খলিল বলেন, বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্য থেকে বিভিন্ন এয়ারলাইনসের পাঁচটি ফ্লাইট এসেছে এবং চারটি ছেড়ে গেছে। 

ইরান যুদ্ধ শুরুর পর হামলা ও পাল্টা হামলার মধ্যে ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট বিঘ্নিত হতে শুরু করে।