০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হাটহাজারীতে অনুশীলনের সময় দুর্ঘটনা, ২ সেনা নিহত

হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 02:26 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলাকালে দুর্ঘটনায় দুই সেনা সদস্য নিহত হয়েছেন। 

এসময় এক কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে। 

আইএসপিআরের ভেরিফায়েড ফেইসবুক পাতায় বুধবার দুপুরে বলা হয়, ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এই ‘আকস্মিক দুর্ঘটনা’ ঘটে।

পোস্টে বলা হয়, আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় পাঠানো হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনার সময় ও হতাহতদের নাম-পরিচয় জানায়নি আইএসপিআর।