০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কর্মশালা

মাসব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়েছে।

চট্টগ্রামে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কর্মশালা
ছবি- টিসিজেএ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2026, 07:50 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

চট্টগ্রামে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (টিসিজেএ) মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।

নগরীর নূর আহমদ সড়কে বৃহস্পতিবার রাতে সংগঠনটির কার্যালয়ে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, একজন সাংবাদিকের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখতে হবে।

টিসিজেএ চট্টগ্রামের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক জাহিদুল করিম কচি।

টিসিজেএর সহ-সভাপতি সনজীব দে বাবু, সহ-সাধারণ সম্পাদক বাসু দেব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আলী আকবর, সদস্য সুমন গোস্বামীও বক্তব্য দেন।

টিসিজেএর দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম টিপু, মো. জহিরুল ইসলাম, নাজিম উদ্দন ও সংগঠনটির অন্য সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।