১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে গাড়ি আটকে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিহত হাকিম এলাকায় বিএনপি সমর্থক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2025, 08:17 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

চট্টগ্রামের মদুনাঘাট ব্রিজের কাছে প্রাইভেট কারে থাকা এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। 

নিহত আবদুল হাকিম (৪৬) হামিম অ্যাগ্রো নামে একটি কোম্পানির মালিক। রাউজান উপজেলার পাঁচখাইন এলাকায় তার বাসা। 

স্থানীয়রা বলছেন, হাকিম এলাকায় বিএনপি সমর্থক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী তিনি।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাউজান থেকে চট্টগ্রাম শহরে ফেরার পথে হাটহাজারী উপজেলার মদুনাঘাট ব্রিজের গোড়ায় আক্রান্ত হয় তার গাড়ি। 

জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে বহনকারী প্রাইভেট কার আটকে মোটরসাইকেলে করে আসা কিছু দৃর্বৃত্ত বাইরে থেকে গুলি করে পালিয়ে যায়।” 

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান হাকিম। গুলিতে তার গাড়ির চালক মোহাম্মদ ইসমাইলও আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, “কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা তদন্ত করে দেখছি। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।”