Published : 24 Mar 2026, 08:10 PM
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।
মঙ্গলবার সেখানে বিটিভির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, কেন্দ্রীয় স্টুডিও, ক্যাফেটেরিয়া এলাকা ও অন্যান্য অবকাঠামো ঘুরে দেখেন তিনি।
পরে প্রতিমন্ত্রী বলেন, ‘যুগোপযোগী সম্প্রচার ব্যবস্থার জন্য প্রযুক্তিগত উন্নয়ন অপরিহার্য এবং দক্ষ মানবসম্পদই একটি প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি। প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের মাধ্যমে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে একটি আধুনিক, পূর্ণাঙ্গ এবং কার্যকর সম্প্রচার কেন্দ্রে পরিণত করা সম্ভব হবে।”
প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, কেন্দ্রীয় স্টুডিও, ক্যাফেটেরিয়া এলাকা ও অন্যান্য অবকাঠামো ঘুরে দেখেন এবং উন্নয়ন কাজ দ্রুত করার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জিএম ইমাম হোসেন, আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রামের উপ প্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসানসহ বিভিন্ন কর্মকর্তা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।