Published : 15 Sep 2026, 02:46 PM
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সোমবার অভিযান চালিয়ে একটি কার্গো বোট থেকে ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড।
সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা বাহিনীটি বলছে, সিমেন্টগুলো মিয়ানমারে পাচার করা হচ্ছিল।
কোস্ট গার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গোপন সংবাদের’ ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।