১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কর্মকর্তাদের জনবান্ধব হতে বললেন নতুন সিএমপি কমিশনার

নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, চুরি-ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর গুরুত্ব দেন তিনি।

কর্মকর্তাদের জনবান্ধব হতে বললেন নতুন সিএমপি কমিশনার
নতুন কমিশনার মো. শওকত আলী বুধবার দায়িত্ব গ্রহণের পর তাকে শুভেচ্ছা জানান সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2026, 07:23 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

পুলিশ কর্মকর্তাদের ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে জনবান্ধব পুলিশিং করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হাসান মো. শওকত আলী। 

বুধবার দায়িত্ব গ্রহণের পর লালদীঘিতে সিএমপির সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

পুলিশ কমিশনার চট্টগ্রাম মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, চুরি-ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে নতুন কমিশনার শওকত আলী সিএমপির বিদায়ী কমিশনার হাসিব আজিজের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

পরে নতুন কমিশনারকে ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

এসময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-কমিশনার (সদর) ফেরদৌস আলী চৌধুরী, উপ-কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-কমিশনার (ডিবি-উত্তর) হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।