১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে অটোরিকশা-পিকআপ ভ্যান সংঘর্ষে মা ও ছেলের মৃত্যু

বারইয়ারহাট-রামগড় সড়কে অটো রিকশার সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2025, 08:11 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

চট্টগ্রামের মিরসরাইয়ে অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মা ও ছেলের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও তিনজন।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে রামগড়-খাগড়াছড়ি সড়কের ঘেড়ামারা এলাকায় ফরেস্ট অফিস সংলগ্ন নাহার অ্যাগ্রোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাবেয়া বেগম (৩৫) ও তার ছেলে মো.  হোসেন (১০)। তারা ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন বাগানবাজার ইউনিয়নের মোহাম্মদপুর শান্তিনগর এলাকায় থাকতেন।

রাবেয়ার স্বামী জাকির হোসেন, আনজু বেগম (৪৫), তার ছেলে নাহিদুল ইসলামকে (৩) আহত অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

জোরারগঞ্জ থানার ওসি এম. আব্দুল হালিম বলেন, বারইয়ারহাট-রামগড় সড়কে জাকিরদের অটো রিকশার সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে সেখানে মা ও ছেলের মৃত্যু হয়।