১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জামিন পেলেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক

আদালতে শুনানি শেষে জামিন মঞ্জুর করার পর বিকালে তিনি মুক্তি পান।

জামিন পেলেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক
মো. ইব্রাহীম খোকন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 08:35 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

গ্রেপ্তারের একদিনের মাথায় জামিনে ছাড়া পেয়েছেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন; যিনি বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।

মঙ্গলবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম এজিএম মনিরুল হাসান সরকার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

বাদিপক্ষের আইনজীবী মো. ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক শুনানি শেষে জামিন মঞ্জুর করার পর বিকালে খোকন মুক্তি পান। 

র‌্যাব সদস্যরা আগের দিন সোমবার সন্ধ্যায় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের এই সমন্বয়ককে আটক করে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। 

পরে তাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

এনসিটি বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সরকারি উদ্যোগের প্রতিবাদে গত ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি শুরু করে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। 

পরে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে দেশের প্রধান এ সমুদ্র বন্দরে লাগাতার কর্মবিরতি শুরু হয়। এ সংগঠনের নেতৃত্বে থাকা খোকন বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদকও।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক আটক