Published : 12 Nov 2025, 06:46 PM
সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামের শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে আসা পাঁচ যাত্রীর কাছ থেকে ১২০০ গ্রাম সোনা পাওয়ার পর ৭০০ গ্রাম জব্দ করা হয়েছে।
বুধবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা চট্টগ্রামে আসেন বলে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তুা ইব্রাহীম খলিল জানিয়েছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, যাত্রী জেসমিন আক্তারের কাছে ২০০ গ্রাম সোনা পাওয়া যায়। ব্যাগেজ বিধিমালা মোতাবেক তাকে ১০০ গ্রাম দিয়ে বাকিটা জব্দ করা হয়। আরেক যাত্রী নাসিরের কাছে ২৫০ গ্রাম সোনা পাওয়া যায়। তাকেও ১০০ গ্রাম সোনা দিয়ে ১৫০ গ্রাম জব্দ করা হয়।
মোহাম্মদ মাসুম করিম চৌধুরী নামে অপর যাত্রীর কাছে পাওয়া ৩০০ গ্রামের মধ্যে ২০০ গ্রাম জব্দ করা হয়।
মনোয়ারা বেগম নামে আরেক যাত্রীর কাছ থেকে ২৫০ গ্রাম সোনা পাওয়া যায়। ব্যাগেজ বিধিমালা তাকে ১০০ গ্রাম দিয়ে দেড়শ গ্রাম জব্দ করা হয়।
এ ছাড়া ইয়াসমিন আক্তার নামে এক যাত্রীর কাছ থেকে জব্দ করা হয় ১০০ গ্রাম সোনা।