১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এনসিটির কার্যক্রম দেখলেন নৌবাহিনী প্রধান

বিদেশিদের হাতে এনসিটি পরিচালনার ভার ছেড়ে দেওয়ার আলোচনার মধ্যে নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাইডক বন্দরের আলোচিত এ টার্মিনাল পরিচালনার দায়িত্ব নেয়।

এনসিটির কার্যক্রম দেখলেন নৌবাহিনী প্রধান
বুধবার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ঘুরে দেখেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 12:31 AM

Updated : 26 Aug 2026, 01:21 PM

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। 

বুধবার বন্দরের এনসিটি-২ জেটি এলাকায় নৌবাহিনীর ব্যবস্থাপনায় চিটাগং ড্রাইডক লিমিটেড কর্তৃক পরিচালিত এনসিটি-২ এর জেটি এলাকা পরির্দশন করেন।

এসময় নৌবাহিনী প্রধান কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম, কন্টেইনার পরীক্ষা এবং সিটিএমএস ভবনে টার্মিনালের অপারেশন সিস্টেম ঘুরে দেখেন।

এছাড়া তিনি এনসিটিতে কর্মরত ড্রাইডক লিমিটেডের কর্মকর্তা ও সদস্য, বন্দরের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

নৌপ্রধানের পরিদর্শনের সময় চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানসহ চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, চিটাগং ড্রাইডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

বিদেশিদের হাতে এনসিটি পরিচালনার ভার ছেড়ে দেওয়ার আলোচনার মধ্যে গত ৭ জুলাই থেকে নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাইডক লিমিটেড বন্দরের আলোচিত এ টার্মিনাল পরিচালনার দায়িত্ব নেয়। 

এর আগের দিন এনসিটি পরিচালনার ক্ষেত্রে বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার টেকের সঙ্গে চুক্তি শেষ হয়। 

নৌবাহিনী প্রধান বলেন, ড্রাইডক এনসিটির দায়িত্ব গ্রহণের ফলে বন্দরের কর্মকাণ্ডে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও কর্মদক্ষতা বাড়বে। সঠিকভাবে বন্দর পরিচালনার মাধ্যমে দ্রুত পণ্য ওঠা-নামা ও পরিবহন নিশ্চিত করা হলে দেশের আমদানি-রপ্তানি প্রক্রিয়া গতিশীল হবে।