১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারের দগ্ধ ৬ জন চমেক হাসপাতালে

তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2026, 02:37 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

কক্সবাজারের কলাতলী এলাকায় গ্যাস ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করানো হয়েছে। 

বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের শরীরের ২০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ায় সবারই অবস্থা ‘আশঙ্কাজনক’।

বুধবার রাতে কক্সবাজার পৌরসদরের কলাতলী এলাকায় নবনির্মিত গ্যাস স্টেশনে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ১৫ জন দগ্ধ হয়। তাদের মধ্যে গুরুতর ছয়জনকে রাতেই চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়।

আগুনে দগ্ধ যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা হলেন—আবদুর রহিম (৩২), সিরাজ (৩০), আবু তাহের (৪০), আবুল কাওসার (২৭), সাকিব (৩০) ও মোতাহের (৪৫)। 

তাদের মধ্যে আবু তাহেরের ৯০ শতাংশ পুড়ে গেছে। অন্যান্যদের মধ্যে রহিমের ৫০ শতাংশ, সিরাজের ৪০ শতাংশ, কাওসারের ২০ শতাংশ, সাকিবের ৩০ শতাংশ এবং মোতাহারের ২০ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

কক্সবাজারে নবনির্মিত গ্যাস স্টেশনে বিস্ফোরণদগ্ধ ১৫