১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সন্দ্বীপে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

ভয়ে ওই নারী তাৎক্ষণিক পুলিশের শরণাপন্ন হননি, বলছেন স্থানীয় সাংবাদিকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2026, 11:56 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

চট্টগ্রামের সন্দ্বীপে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

রোববার সন্দ্বীপ থানায় মো. কেফায়েত নামে এক ব্যক্তির নামে মামলাটি হয়। 

মামলায় সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ওই নারী অভিযোগ করেছেন, মঙ্গলবার রাতে তিনি নিজ বাড়িতে ধর্ষণচেষ্টার শিকার হন। 

স্থানীয় সাংবাদিকদের ভাষ্য, ভয়ে ওই নারী তাৎক্ষণিক পুলিশের শরণাপন্ন হননি। পরে স্থানীয় বিএনপি নেতাদের সহায়তায় তিনি মামলা করেন।

সন্দ্বীপ থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেড়িবাঁধ সংলগ্ন এলাকাতে ওই নারীর বাড়ি। রাতে ঘরের বাইরে কেফায়েত ওই নারীকে যৌন হয়রানির চেষ্টা করেন বলে অভিযোগ।”

তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুজ্জামান মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, “বিষয়টি শুনে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তাকে সহযোগিতা করি এবং মামলা করতে বলি। অভিযুক্ত কেফায়েতের কোনো রাজনৈতিক পরিচয় নেই।”