১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অর্থ আত্মসাৎ: কক্সবাজারের সাবেক মেয়র আবছারের ৫ বছর কারাদণ্ড

অর্থ আত্মসাতের তিন মামলায় গত ৭ জানুয়ারি তারা মোট তিন বছরের সাজা হয়েছিল।

অর্থ আত্মসাৎ: কক্সবাজারের সাবেক মেয়র আবছারের ৫ বছর কারাদণ্ড
নুরুল আবছার

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2026, 02:51 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

অর্থ আত্মসাতের মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র নুরুল আবছারের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান।

বিভাগীয় বিশেষ জজ আদালতের পেশকার মোহাম্মদ সাহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড, আত্মসাৎ করা টাকার সমপরিমাণ অর্থাৎ ২৯ লাখ ১৫০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের সাজার আদেশ দিয়েছেন আদালত।”

আসামি নুরুল আবছার জামিনে গিয়ে পলাতক হয়েছেন বলে জানান আদালতের কর্মচারী মোহাম্মদ সাহেদ। 

১৯৮৪ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত নুরুল আবছার কক্সবাজার পৌরসভার মেয়র থাকাকালে পৌরসভার বিভিন্ন কাজের ২৯ লাখ ১৫০টাকা আত্মসাতের অভিযোগে ১৯৯১ সালে মামলাটি করে সেসময়ের দুর্নীতি দমন ব্যুরো। 

এর আগে গত ৭ জানুয়ারি একই আদালত অর্থ আত্মসাতের তিনটি মামলার প্রত্যেকটিতে নুরুল আবছারের এক বছর করে সাজা দিয়েছিল।তিনি মেয়র থাককালে প্রায় ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এসব মামলা হয়েছিল।

অর্থ আত্মসাৎকক্সবাজারের সাবেক মেয়র আবছারের ৩ বছরের সাজা