২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ব্যবসায়ী হত্যায় ‘অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের’ বিরুদ্ধে মামলা

হাকিমের স্ত্রী তাসফিয়া আলম তানজু শুক্রবার হাটহাজারী থানায় মামলাটি দায়ের করেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2025, 09:55 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

চট্টগ্রামের মদুনাঘাট ব্রিজের কাছে গুলি করে ব্যবসায়ী আবদুল হাকিমকে হত্যার ঘটনায় তিন দিন পর মামলা হয়েছে থানায়। 

হাকিমের স্ত্রী তাসফিয়া আলম তানজু শুক্রবার হাটহাজারী থানায় মামলাটি দায়ের করেন বলে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ জানান। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের আসামি করে মামলাটি হয়েছে।”

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাউজান থেকে শহরে ফেরার সময় আবদুল হাকিমের প্রাইভেট কার আটকে তাকে গুলি করে হত্যা করা হয়। গুলিতে হাকিমের গাড়ি চালক ইসমাইলও আহত হন।

হামিম অ্যাগ্রো নামে একটি কোম্পানির মালিক আবদুল হাকিমের (৪৬) বাসা রাউজান উপজেলার পাঁচখাইন এলাকায়। তিনি এলাকায় বিএনপি সমর্থক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী তিনি।

হত্যাকাণ্ডের পরদিন অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশ। পরে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, ওই চারজনের মধ্যে তিনজনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।