১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিখোঁজের ৫ দিন পর খালে মিলল যুবকের লাশ

“কয়েকটি বিষয়কে সামনে রেখে আমরা তদন্ত করছি,” বলেন অতিরিক্ত পুলিশ সুপার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2026, 03:57 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের পাঁচদিন পর খালে মিলেছে যুবকের গলিত মরদেহ।

সোমবার উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড়ের খনখাইয়া খাল থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।

১৯ বছর বয়সি রাজু মিয়া ওই এলাকার কবির হোসেনের ছেলে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২১ জানুয়ারি সন্ধ্যায় রাজু বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরদিন তার বাবা ফটিকছড়ি থানায় একটি নিখোঁজ জিডি করেছিলেন।

“সোমবার স্থানীয় খালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ লাশ উদ্ধার করে, পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করে।”

পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, “রাজুকে খুন করা হয়েছে নাকি অন্য কোনোভাবে তার মৃত্যু হয়েছে, সেগুলো আমরা খতিয়ে দেখছি। 

“কয়েকটি বিষয়কে সামনে রেখে আমরা তদন্ত করছি এবং কয়েকজনের বিষয়ে খোঁজ নিচ্ছে।”