১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চা বাগানের টিলায় গাছের সঙ্গে বাঁধা ছিল অটোচালকের লাশ

খোয়া গেছে তার রিকশা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 05:57 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

চট্টগ্রামের ফটিকছড়িতে চা বাগানে গাছের সঙ্গে গলা ও হাত বাঁধা এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার উপজেলার ভুজপুর থানার উদালিয়া চা বাগানের বদির টিলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

উদ্ধার লাশটি ১৭ বছর বয়সি সোহেল মিয়ার; তার বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলায়।

পুলিশ জানিয়েছে, মাস খানেক আগে সোহেল মিয়া চট্টগ্রামে এসে ফটিকছড়ির ফরহাদাবাদ এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চালাতেন। 

ভুজপুর থানার উদালিয়া তদন্ত কেন্দ্রের কর্মকর্তা এসআই জ্যেতিষ দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চা বাগানের বদির টিলা এলাকায় আকাশি গাছের সঙ্গে কাপড় দিয়ে হাত এবং গামছা ও কাপড়ের বেল্ট দিয়ে গলা বাঁধা অবস্থায় সোহেল মিয়ার লাশ উদ্ধার করা হয়।  

ঘটনার বর্ণনায় তিনি বলেন, সোমবার সকালে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন সোহেল। রাতে রিকশা গ্যারেজে জমা দেওয়ার কথা ছিল। রাতে তাকে না পেয়ে খোঁজাখুঁজি করে তার পরিচিতরা। সকালে স্থানীয়রা গাছের সাথে হাত ও গলা বাঁধা লাশ বাধা দেখে পুলিশকে খবর দেয়। 

এসআই জ্যেতিষ বলেন, “আমাদের ধারণা, সোহেল মিয়াকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনাস্থলে তার রিকশাটি পাওয়া যায়নি।”