০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম-কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল আইওএম

“আমাদের অগ্রাধিকার ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত জরুরি সহায়তা পৌঁছে দিয়ে তাদের তাৎক্ষণিক প্রয়োজন মেটানো,” বলেন আইওএম বাংলাদেশের চিফ অব মিশন লরা টম বনদ।

চট্টগ্রাম-কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল আইওএম
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ত্রিপল বিতরণ করেন আইওএম এর বাংলাদেশের চিফ অব মিশন লরা টম বনদ। ছবি- আইওএম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2026, 10:48 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও কক্সবাজারের এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

বুধবার বাঁশখালী উপজেলায় ৫০০ পরিবারের মধ্যে ৫০০টি ত্রিপল বিতরণ করা হয়। পেকুয়া উপজেলায় ৫০০টি পরিবারকেও ত্রাণ প্যাকেজও দিয়েছে সংস্থাটি।

আইওএম সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়েছে।

আইওএম বাংলাদেশের চিফ অব মিশন লরা টম বনদ বলেন, “বাংলাদেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক বন্যায় অসংখ্য পরিবার তাদের ঘরবাড়ি, সম্পদ ও জীবিকার উৎস হারিয়েছে। আমাদের অগ্রাধিকার হল ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত জরুরি সহায়তা পৌঁছে দিয়ে তাদের তাৎক্ষণিক প্রয়োজন মেটানো এবং পুনরুদ্ধারের পথে তাদের পাশে থাকা।

“জলবায়ুজনিত দুর্যোগের মাত্রা বাড়তে থাকায়, আমরা বাংলাদেশ সরকার ও আমাদের অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করে দুর্যোগ মোকাবিলা সক্ষমতা এবং জনগণের সহনশীলতা আরও জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।”

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ত্রাণের প্রতি প্যাকেজে ১০ কেজি চাল, দুই কেজি মসুর ডাল, এক কেজি লবণ, এক লিটার সয়াবিন তেল এবং একটি ত্রিপল দেওয়া হয়।