১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে আবাসিক হোটেলে আগুন, একজনের মৃত্যু

হোটেলের স্টোর রুমে আগুন লেগে ধোঁয়া ছড়িয়ে পড়লে গুরুতর অসুস্থ হয়ে বারেক মারা যান, বলছে পুলিশ।

চট্টগ্রামে আবাসিক হোটেলে আগুন, একজনের মৃত্যু
ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2025, 02:36 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

চট্টগ্রামে একটি আবাসিক হোটেলে লাগা আগুনে এক ব্যক্তির প্রাণ গেছে।

বন্দরনগরীর পাহাড়তলীর অলঙ্কার মোড়ে ‘হোটেল রোজ ভিউয়ে’ মঙ্গলবার রাতে আগুন লাগে বলে পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রোজিনা খাতুন জানান।

নিহত আব্দুল বারেকের (৫৫) বাড়ি সন্দ্বীপ উপজেলায়। হোটেলটির ৩০৬ নম্বর কক্ষে উঠেছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোজিনা খাতুন বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে বারেক শ্বাসকষ্টের রোগী ছিলেন। স্টোর রুমে আগুন লেগে ধোঁয়া ছড়িয়ে পড়লে তিনি গুরুতর অসুস্থ হয়ে মারা যান।”

বৈদ্যুতিক গোলযোগ থেকে হোটেলটির স্টোর রুমে আগুন লাগে বলে জানান চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক।

“রাত ১১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস পৌনে ১টার দিকে আগুন নেভায়। এরপর বারেককে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ময়নাতদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।