১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এইচএসসি: চট্টগ্রাম বোর্ডে ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ২১১২ জন

চট্টগ্রাম জেলায় দুইজন ও কক্সবাজারে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2026, 11:31 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

এইচএসসিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজারের বেশি শিক্ষার্থী।

সোমবারের এ পরীক্ষায় চট্টগ্রাম জেলায় দুইজন ও কক্সবাজারে দুই পরীক্ষার্থীকে বহিষ্কারও করা হয়েছে।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ইংরেজি বিষয়ে মোট পরীক্ষার্থী ছিল ৯১ হাজার ৪৮০ জন। এর মধ্যে প্রথম পত্রের পরীক্ষায় ২ হাজার ১১২ জন অংশগ্রহণ করেনি।

অপরদিকে চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজ ও পাহাড়তলী কলেজ কেন্দ্রে দুইজন এবং কক্সবাজারের কুতুবদিয়া কলেজ কেন্দ্রে ও সিটি কলেজ কেন্দ্রে আরেক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে তথ্য দিয়েছেন তিনি।

চট্টগ্রাম বোর্ডের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ২৮৩টি কলেজের পরীক্ষার্থীরা ১১৪টি কেন্দ্রে পরীক্ষায় বসেছেন। তাদের মধ্যে সোমবার হওয়া ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় চট্টগ্রামে ১ হাজার ৩৩৪, কক্সবাজারে ৩৪৫, রাঙামাটিতে ১৩৩, খাগড়াছড়িতে ১৮৩ ও বান্দরবানে ১১৭জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।