১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিকল ট্রলার ভাসছিল সাগরে, উদ্ধার করল নৌবাহিনী

গত ৬ নভেম্বর থেকে ট্রলারটি ইঞ্জিন বিকল অবস্থায় সাগরে ভাসছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2025, 12:11 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

ইঞ্জিন বিকল হয়ে ‘তিন দিন’ ধরে সাগরে ভাসতে থাকা মাছ ধরার একটি ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করার কথা জানিয়েছে নৌবাহিনী। 

কক্সবাজারের কুতুবদিয়া বঙ্গোপসাগর থেকে শনিবার ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ ট্রলারটি উদ্ধার করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, কুতুবদিয়া লাইট হাউজ থেকে প্রায় ২০ মাইল দূরে গভীর সাগরে ইঞ্জিন বিকল অবস্থায় মাছধরা ট্রলারটি ভাসতে থাকে। ট্রলারে থাকা জেলেরা নৌবাহিনীর টহল জাহাজ দেখে উদ্ধারের জন্য আলো ও হাত দিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে।

সংকেত দেখে ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ ট্রলারের দিকে ছুটে গিয়ে ট্রলারসহ জেলেদের উদ্ধার করে তীরে নিয়ে আসে। পরবর্তীতে তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে সবাইকে হস্তান্তর করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

গত ৬ নভেম্বর থেকে ট্রলারটি ইঞ্জিন বিকল অবস্থায় সাগরে ভাসছিল বলে জেলেদের বরাতে জানিয়েছে নৌবাহিনী।