১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে কারাগারে বন্দি বিক্ষোভ, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ

সিনিয়র জেল সুপার মো. মঞ্জুর হোসেন জানান, শুক্রবার জুমার নামাজের পর কারাগারের ভেতরে বন্দিরা বিক্ষোভ শুরু করেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2024, 05:39 PM

Updated : 26 Aug 2026, 10:12 AM

গণবিক্ষোভে সরকার পতনের পর থেকে চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দিরা বিক্ষোভ দেখিয়েছেন।

কারাগারের সিনিয়র জেল সুপার মো. মঞ্জুর হোসেন জানান, শুক্রবার জুমার নামাজের পর কারাগারের ভেতরে বন্দিরা বিক্ষোভ শুরু করেন। 

বেলা ৩টার দিকে সাংবাদিকদের তিনি বলেন, “বন্দিরা কারাগার থেকে বের হয়ে যাবার জন্য বিক্ষোভ শুরু করে। পাগলা ঘণ্টা বাজানোর পর কারারক্ষীরা ফাঁকা গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।”

এর আগে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা কারাগারের ভেতরে প্রবেশ করেন। বিকাল পৌনে ৪টার দিকে তারা বের হয়ে আসার পর সেনাবাহিনীর আরেকটি দল কারাগারের প্রধান ফটকে অবস্থান নেন।

ছাত্র জনতার বিপুল গণ আন্দোলনের ‍মুখে গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এর পর দেশজুড়ে থানাসহ পুলিশের স্থাপনাগুলোতে একের পর এক হামলা হতে থাকে। নির্বিচারে ভাঙচুর ও লুটপাটও করা হয় অনেক থানায়। বিভিন্ন কারাগারেও হামলার খবর আসে।

জামালপুর জেলা কারাগারে বৃহস্পতিবার বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে ছয়জন নিহত হন, আরও চার বন্দিসহ আহত হন সাতজন।