১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মিরসরাইয়ে বাইকের ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত

“মহাসড়কে ওঠার পর চার শিক্ষার্থীকে একটি বাইক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়,” বলেন ওসি জাকির রাব্বানী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2025, 10:32 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ। 

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নয়দুয়ার এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— মাসজিদিয়া ইউনুসিয়া নয়দুয়ার মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র ফখরুল ইসলাম (১৪) ও পঞ্চম শ্রেণির ছাত্র কাউসার হোসেন (১২)।

ফখরুলের বাড়ি নোয়াখালী এবং কাউসারের বাড়ি মিরসরাইয়ের বারৈয়ারহাটে।

দুর্ঘটনায় আহত দুই ছাত্র আরমান ও মোসলেমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

কুমিরা হাইওয়ে পুলিশের ওসি জাকির রাব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদ্রাসার চার ছাত্র হেঁটে পার্শ্ববর্তী একটি ইসলামী সম্মেলনে যাচ্ছিলেন। তারা মহাসড়কে ওঠার পর দ্রতগতির একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

তিনি বলেন, মোটরসাইকেল চালক আবদুল্লাহকে আটক করা হয়েছে।