১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাবেক ইসি সচিব হেলালুদ্দীন চট্টগ্রামে গ্রেপ্তার

গত ৩০ সেপ্টেম্বর পল্টন থানায় হওয়া হত্যা ও বিস্ফোরক আইনের মামলার তিনি এজাহারনামীয় আসামি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2024, 10:35 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

চট্টগ্রামে পাহাড় ও খাল পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদনির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে ঢাকার পল্টন থানার হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

কোতোয়ালি থানা পুলিশের একটি দল বুধবার সন্ধ্যায় বন্দরনগরীর খুলশী তুলাতুলী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।  

চট্টগ্রাম নগর পুলিশের এডিসি (মিডিয়া) তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা মহানগর পুলিশের অনুরোধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর পল্টন থানায় হওয়া হত্যা ও বিস্ফোরক আইনের মামলার তিনি এজাহারনামীয় আসামি।”

২০২২ সালে স্থানীয় সরকার সচিব হিসেবে অবসরে যান হেলালুদ্দীন আহমদ। তার আগে তিনি নির্বাচন কমিশন সচিবের দায়িত্বে ছিলেন।  

১৯৮৮ সালে সপ্তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেওয়া হেলালুদ্দীনকে অবসরের পর পিএসসির সদস্য করে নেয় তখনকার আওয়ামী লীগ সরকার। ক্ষমতার পালাবদলের পর গত ৮ অক্টোবর তিনি পদত্যাগ করেন।