চট্টগ্রামে সাবেক ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার
সলিম এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
চট্টগ্রাম সিটি করপোরেশনের এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর লাভ লেইন এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানান নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী তারেক আজিজ।
সলিম ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। গণআন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তার হদিস মিলছিল না।
তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাভলেইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ৫ অগাস্ট পরবর্তী কয়েকটি মামলার আসামি তিনি।”
