১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ঈদ জামাতের প্রস্তুতি শেষ পর্যায়ে

“আগামীকাল মেয়র মহোদয় প্রস্তুতি পরিদর্শন করতে পারেন।”

চট্টগ্রামে ঈদ জামাতের প্রস্তুতি শেষ পর্যায়ে
ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণ। ইতোমধ্যে সামিয়ানা টানানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2026, 03:34 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

চট্টগ্রাম নগরীতে রোজার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে।

সকাল ৮টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) সমাজ কল্যাণ কর্মকর্তা মো. মামুন। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম ও প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। এখানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৪৫ মিনিটে।

ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণ।

ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণ।

“ঈদ জামাতের জন্য মাঠ প্রস্তুতির কাজ প্রায় শেষ। আগামীকাল মেয়র মহোদয় প্রস্তুতি পরিদর্শন করতে পারেন।” 

পাশাপাশি নগরীর লালদীঘির পাড়ে চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। 

এছাড়া সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরীর হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) ঈদ জামাত অনুষ্ঠিত হবে। 

ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণ। এখন মাটিতে কার্পেট বিছানোসহ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণ। এখন মাটিতে কার্পেট বিছানোসহ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

অন্যদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮টায় জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। 

জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মঈনুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদ জামাতের প্রস্তুতি শেষ পর্যায়ে। এখানে ঈদের জামাতে অংশ নেবেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক মহোদয়।”