১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বৈরী আবহাওয়া: ঢাকায় না নেমে চট্টগ্রামে নামল ৫ ফ্লাইট

আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর ইউএ বাংলা এয়ারলাইন্সের মালে-ঢাকা ফ্লাইট ছাড়া বাকি চারটি ফ্লাইট চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

বৈরী আবহাওয়া: ঢাকায় না নেমে চট্টগ্রামে নামল ৫ ফ্লাইট
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2026, 01:13 AM

Updated : 26 Aug 2026, 03:11 PM

বৈরী আবহাওয়ার কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলিয়ে ঢাকাগামী পাঁচটি উড়োজাহাজ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে।

বুধবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন ফ্লাইটগুলো শাহ আমানতে অবতরণ করে।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, “রাত ১১টা পর্যন্ত কোনো বিমান ঢাকার উদ্দেশে শাহ আমানত বিমানবন্দর ছেড়ে যায়নি।”

ঢাকার বদলে চট্টগ্রামে নামা উড়োজাহাজগুলো হল- ইউএস বাংলা এয়ারলাইন্সের সিঙ্গাপুর-ঢাকা, মালে-ঢাকা ও কক্সবাজার-ঢাকা, নভো এয়ারের সৈয়দপুর-ঢাকা রুটের একটি করে ফ্লাইট। এ ছাড়া এয়ার অ্যাস্ট্রার চট্টগ্রাম-ঢাকা ফ্লাইটটি পুনরায় চট্টগ্রাম ফিরেছে।

পরে আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর ইউএ বাংলা এয়ারলাইন্সের মালে-ঢাকা ফ্লাইট ছাড়া বাকি চারটি ফ্লাইট চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। রাত ১১টা থেকে ১টার মধ্যে বিভিন্ন সময়ে এগুলো ছেড়ে যাওয়ার তথ্য দেন ইব্রাহীম খলিল।