Published : 25 Feb 2026, 10:00 PM
চট্টগ্রাম মহানগরীর ব্রিজঘাট এলাকায় ফুটপাত থেকে এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে ব্রিজঘাট সংলগ্ন এস আলম বাস কাউন্টারের বিপরীতে ফুটপাত থেকে এক দিন বয়সের শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
কোতয়ালী থানার ওসি আফতাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় লোকজনের কাছে সংবাদ পেয়ে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ফেলে রাখা নবজাতকটিকে গামছা ও তোয়ালে জড়ানো অবস্থায় উদ্ধার করে।
‘‘স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে নবজাতকটির কোনো পরিচয় না মেলায় তাকে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। শিশুটি হাসপাতালটির ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে।”
নবজাতকের প্রকৃত অভিভাবকদের খুঁজতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।